1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই গোডাউন পুড়ে ছাই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭৫ ০০ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি

 

 

গাজীপুরের শ্রীপুরে মধ্যবাজার এলাকায় সোমবার (৩ নভেম্বর) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত প্রচেষ্টায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দুটি গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সকাল সাড়ে ১০টার দিকে একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে আমিনুল ইসলামের হার্ডওয়্যার দোকানের গুদামঘর ও ফারুকের লেপ-তোষকের তুলার গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে যায়
স্থানীয় ব্যবসায়ী আমান উল্লাহ জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ তুলার গোডাউনে আগুন জ্বলতে দেখে বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যোগ দেন। তিনি আরও বলেন, “বাজারে তুলার গোডাউন স্থাপন কতটা যৌক্তিক তা এখনই ভেবে দেখা দরকার। গত বছরও এমন আগুনের ঘটনা ঘটেছিল।

অন্য এক ব্যবসায়ী রুকুনুজ্জামান বলেন, “তুলার গোডাউন থেকেই আগুনের সূচনা হয়। পাশের মার্কেটটিও ঝুঁকির মুখে ছিল। ব্যবসায়ীদের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

মোহাম্মদ আলীর একাডেমির প্রধান শিক্ষক রেজানুর রহমান জানান, “গোডাউনের পাশে আমার বিদ্যালয়ে আজ ৩২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। স্কুলের পাশে এ ধরনের ঝুঁকিপূর্ণ গোডাউন থাকা কতটা যৌক্তিক, তা প্রশাসনের দেখা উচিত। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, “আমার দোকানের পিছনে একটি গুদাম ছিল যেখানে মালামাল সংরক্ষণ করতাম। পাশের তুলার গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে আমার প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, খবর পাওয়ার পর মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৮ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।