1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিককে অবরুদ্ধ করে হেনস্তার চেষ্টা

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৩৯ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিককে অবরুদ্ধ করে হেনস্তা করেছে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে কয়েকজন সাংবাদিক পৌঁছে প্রায় ঘন্টা খানেক অবরুদ্ধ করে রাখা সাংবাদিককে উদ্ধার করে।

আজ সোমবার (৩নভেম্বর) দুপুর ১২ টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে ইংরেজি দৈনিক এশিয়ান এজ পত্রিকার সাভার প্রতিনিধি ও সাভার প্রেসক্লাবের সদস্য কাজী রেজাউল করিম বিপ্লবের উপর চড়াও হয় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। পরে বিপ্লব নিজেকে রক্ষা করতে দোতলায় আরএমও সাইদুল ইসলামের রুমে গিয়ে আশ্রয় নেয়। এসময় বিক্রয় প্রতিনিধির ৮/১০ জনের দল লাঠিসোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলার চেষ্টা করে।

এ সময় সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদিকেরা কাজী বিপ্লবকে উদ্ধার করে। এ বিষয়ে কাজী বিপ্লব জানান আমি কিছু বুঝে উঠার আগেই হটাত ওষুধ কোম্পানির লোকেরা আমার উপর চড়াও হলে আমি দ্রত আরএমও এর রুমে গিয়ে আশ্রয় নেই। কিন্তু সেখানে গিয়েও আমার উপর হামলার চেষ্টা করে।

 

তিনি আরো বলেন গত কয়েকদিন আগে আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দুর্নীতির ভিডিও চিত্র প্রকাশ করেছিলাম। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলার চেষ্টা হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে কথা বলতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।