1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় আমরা মতবিনিময় সভা অনুষ্ঠিত

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৬১ ০০ বার পড়া হয়েছে

 

ভেড়ামারা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন, নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি, মাদকের বিরুদ্ধে সোচ্চার হই।এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেল চারটার সময় ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেড়ামারা উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার সহযোগিতায় মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, আজকে মাদক সমাজে এমন ভাবে ছড়িয়ে পড়েছে এই মাদক থেকে আমাদের সন্তানদের কে ফুল বাঁচাতে হলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিকে তাকিয়ে থাকলে হবে না। মাদক সমাজ থেকে উৎখাত করতে হলে সমাজের সব পেশার মানুষ কে এগিয়ে আসতে হবে তাহলে সমাজ থেকে মাদক মুক্ত হবে। আপনারা আমাদের মাদকের সংবাদ দিবেন আপনার নাম গোপন থাকবে।

 

সবাইকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা: গাজী আশিক বাহার, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ পরিচালক পারভিন আখতার, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক খবির আহমেদ, এস আই ইকবাল হোসেন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য জান মেম্বার সহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

 

এলাকার মানুষের উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসারদের কাছে একটাই দাবি এই মোকারিমপুর ইউনিয়নের মানুষদের কে বাঁচান, এখানে মাদক বিক্রেতা ও মাদক সেবন কারীদের অত্যাচারে রাস্তায় ছাগল গরু চুরি করে নিয়ে যাচ্ছে। এমনকি ঘরের ভেতর থেকে ভাতের হাড়ি পর্যন্ত রাতের আঁধারে সব চুরি করে নিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।