1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগ যাচাই করতে দুদকের হঠাৎ অভিযান

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

নানা অনিয়মের অভিযোগে ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক আরিফ আহম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপসহকারী পরিচালক বিলকিস বানু ও কনস্টেবল সোহেল রানা উপস্থিত ছিলেন।

 

অভিযান শেষে সহকারী পরিচালক আরিফ আহম্মদ বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল টিকিট কাটার সময় অতিরিক্ত টাকা আদায়, ওষুধ বিতরণের টাকা আদায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপস্থিতিসহ নানা অভিযোগ।

 

আমরা সিভিলে মোটামুটি সবকিছু দেখেছি। এর মধ্যে স্বাস্থ্য কর্মকর্তাকে আমরা অনুপস্থিত পেয়েছি।

এছাড়া আরও দুই একজন কর্মকর্তাকে আমরা অনুপস্থিত পেয়েছি। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডিজির সঙ্গে মিটিংয়ে আছেন।

 

 এছাড়া ওষুধ বিতরণ ও টিকিট নেওয়ার বিষয়ে কোনো ব্যত্যয় আমরা পাইনি। তবে সবচেয়ে যে বিষয়টি খারাপ লেগেছে, এখানকার টয়লেটসহ সব জায়গা ব্যাপক অপরিচ্ছন্ন। আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ইলেক্ট্রনিক হাজিরার কপি নিয়েছি। এসব বিষয়গুলো নিয়েই আমরা রিপোর্ট জমা দেবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।