
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে ফেডারেশন অব কিন্ডারগার্টেন্ এসোসিয়েশনের উদ্দোগ্যে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কারবিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
শনিবার( ৮নভেম্বর)সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের
নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কারবিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা-১৯আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি বাংলাদেশ জামায়েতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারী ও দলীয় আসন্ন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোাঃ আফজাল সোসাইন,সাভার থানা বিএনপি সাধারন সম্পাদক গোলাম মোস্তফা ,সাভার পৌর বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জান বদির,বিওয়াইএফসির জাতীয় পরিচালক ডক্টর পিটার হালদার ও ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মনির হোসেন প্রমূখ।

লায়ন মোঃ জাহাঙ্গীর আলম জিতুর সভাপতিত্বে
প্রধান অতিথি সালাউদ্দিন বাবু বলেন,হাইকোটের রায়ে পার্শ্ববর্তী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে ৫র্ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার অনুমোদন পেয়েছেন এবং আগামীতে কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষকদের ই্উআরসির মাধ্যম বিষয় ভিক্তিক প্রশিক্ষকও পাওয়া যাইতে পারে । না পেলে সংগঠনের নিজ উদ্দোগ্যেও শিক্ষার মনোন্নয়ন ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষনের ব্যবস্থা করা যেতে পারে।
আগামীতে আবার নির্বাচিত হলে আপনাদের যে কোন সমস্যা সমাধানের চেষ্ঠা অব্যাহত থাকবে। প্রতি বছর শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষক মনোনিত করলে তাদেরকে আমার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার প্রদানেরও ঘোষনাদেন দেন তিনি।
এ সময় ৪০টি স্কুলের প্রধানসহ অন্যান্য শিক্ষকগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।