1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আশুলিয়া বিদ্যুতের হাতে নারগিসের মৃত্যু, নয় মাস পর রহস্য উন্মোচন

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২২২ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

আশুলিয়ার চারাবাগ কুমকুমারি এলাকায় পাওয়া অজ্ঞাতপরিচয় এক নারীর লাশের রহস্য উন্মোচন করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ—উত্তর বিভাগ। তদন্তে বেরিয়ে এসেছে, নিহত নারী আসলে ছিলেন হত্যাকারীরই স্ত্রী।

 

ডিবি সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি (২০২৫) আশুলিয়ার চারাবাগ কুমকুমারি এলাকার একটি নির্জন স্থানে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন আশুলিয়া থানায় হত্যা মামলা (নং-৬৮, তারিখ: ২৮/০১/২০২৫, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়।

 

এরপর প্রায় সাড়ে নয় মাস তদন্তের পর তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগরীর খিলগাঁও থানার পশ্চিম নন্দীপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি (উত্তর), ঢাকা জেলা।

 

অভিযানে ওই হত্যাকাণ্ডের মূলহোতা বিদ্যুৎ মণ্ডল (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার কালাই থানার তালোরা বাইগুনি গ্রামে। বর্তমানে তিনি খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

 

ডিবি কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদ্যুৎ মণ্ডল স্বীকার করেছেন—লাশটি তার স্ত্রী নারগিস আক্তার (২৭)-এর। তিনি ছিলেন বিদ্যুতের তৃতীয় স্ত্রী। তদন্তে জানা যায়, বিদ্যুৎ ও তার বোন জামাই শাকিলুর রহমান মিলে যৌথভাবে নারগিসকে হত্যা করেন। ঘটনার পর তারা লাশ ফেলে পালিয়ে যান।

 

শাকিলুর বর্তমানে পলাতক, তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান (পিপিএম) জানান, “দীর্ঘ তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূলহোতাকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।”

 

গ্রেপ্তার বিদ্যুৎ মণ্ডলের বিরুদ্ধে আশুলিয়া থানার হত্যা মামলায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।