1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ভূরুঙ্গামারীতে সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে আন্তঃজেলা মাদক কারবারি চক্রের ৫ সদস্য আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৯ ০০ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টার সময় ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল অফিসার সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুনের নেতৃত্বে সোনাতলী এলাকার জরিনা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাড়ির মালিক জরিনা খাতুন (২৮), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভীমপুর গ্রামের রবিউল ইসলাম (২৮), দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে গোলেজান (৫২), রংপুর জেলার বদরগঞ্জ থানার বাড়ুয়া গ্রামের শাপলা আক্তার (২৪) এবং দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার গুচ্ছ গ্রামের রুমি আক্তার (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের কাছে কোনো মাদক না পাওয়া গেলেও জিজ্ঞাসাবাদের সময় তারা ভূরুঙ্গামারীতে আসার কারণ ও জব্দকৃত আলামতের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাদের কাছ থেকে একটি হ্যান্ডব্যাগে নগদ ৪৮ হাজার ৩০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ১৩টি কস্টেপ, ১টি কাঁচি এবং একটি ডিসকভার-১৩৫ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “আটককৃতরা আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য। তারা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় মাদক কারবার করে থাকে। ভূরুঙ্গামারীতে যেই বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে, সেটি তাদের ‘সেফ হাউস’।
এর আগেও তারা একাধিকবার মাদক ব্যবসায় জড়িত ছিল। তারা হিলি থেকে মাদক নিয়ে আসত, কিন্তু নজরদারি বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি ভূরুঙ্গামারীতে অবস্থান নেয়। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হবে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।”
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।