1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সরিষাবাড়ীতে রেলওয়ে স্টেশনের ভবনের ছাদ ঢালাই সম্পন্ন

জামারপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ ০০ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

 

 

 

জামালপুর সরিষাবাড়ীতে রেলওয়ে স্টেশনের ভবনের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে ।

তথ্য সূত্রে জানা যায় , ২০২০-২১ অর্থবছরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের ভবন নির্মাণ কাজে ৩ হাজার ৬ শত ৪০ স্কয়ার ফিটে প্রথম তলা এবং দ্বিতীয় তলায় ২ হাজার ৮০ স্কয়ার ফিটে গত বছরে উক্ত ভবনের নির্মাণ কাজ শুরু হলেও ভিন্ন ভিন্ন কারণে উক্ত নির্মাণ কাজ বন্ধ থাকে ।
পরবর্তীতে চলতি বছরে উক্ত ভবনের নির্মাণ কাজ শুরু হয় এবং বুধবারে ভবনের ছাদ ঢালায়ের নির্মাণ কাজ শেষ হয় ।

ভবনের ছাদ ঢালায়ের কাজে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সহকারী প্রকৌশলী মোঃ আতিক এবং উপ সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল হোসাইন ।

এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত রেলওয়ে স্টেশনের ভবনের নির্মাণের দ্বায়িত্বে থাকা প্রতিষ্ঠান মেসার্স রিচ ডেভেলপমেন্ট হ্যাপি ইঞ্জিনিয়ারিং এর শেয়ার হোল্ডার মোঃ গোলাম রব্বানী , মোঃ হান্নান রহমান লিকু , মোঃ আক্তারুজ্জামান সুমন , জেনারেল ম্যানেজার মোঃ ওয়াজেদ আলী , সরিষাবাড়ী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ আসিস চন্দ্র দে , সরিষাবাড়ী রেলওয়ে জামে মসজিদের খতিব মোঃ ইসমাইল হোসেন সহ অনেকেই ।

এসময় দায়িত্বপ্রাপ্ত সকলেই বলেন উক্ত ভবনের নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী এবং ভালো মানের সামগ্রী দিয়েই হচ্ছে । আমরা আশাবাদী চলতি বছরেই বাকি কাজটুকু শেষ করতে পারবো ।

রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ , রেলওয়ে মসজিদের খতিব ও স্থানীয়রা রেলওয়ে স্টেশনের নির্মাণাধীন ভবনের কাজে উৎসুক এবং সু প্রত্যয় ব্যক্ত করেন । এসময় তারা আরো বলেন , আমাদের দীর্ঘদিনের চাওয়া সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের ভালো একটা ভবন নির্মাণ কাজ শেষ হতে চলেছে এজন্য আমরা কর্তৃপক্ষের নিকট চির কৃতজ্ঞ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।