1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ফজরের আলো ফোটার আগেই শোক: কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বকুলের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮২ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রান হারালেন সিএনজি  যাত্রী বকুল। গাজীপুর নগরীর কোনাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক সিএনজি যাত্রীর।এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে।

 

(১৫ নভেম্বর) শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে এ দূর্ঘটনা ঘটে।নিহত সিএনজি যাত্রীরা হলেন- নীলফামারী জেলার তলডোমর থানার বসু নিয়াপাড়া গ্রামের মৃত তারাজ উদ্দিনের ছেলে বকুল মিয়া (৩৫)।আহতরা হলেন- হাবিবা বেগম (৪০), সোনালী বেগম (২৪) এবং হাবিব (১৩)।এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ ভোর ৫ টার সময় অজ্ঞাতনামা গাড়ির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বকুল মিয়া নামে সিএনজির এক যাত্রীর মৃত্যু হয়।

 

এ ঘটনায় পরিবারের আরও তিন সদস্য আহত হন। কোনাবাড়ী থানা পুলিশ জানায়, নিহত বকুল মিয়া পরিবার নিয়ে গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি যোগে কোনাবাড়ীর দিকে আসছিলেন।

 

গাজীপুরের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পাপন হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।