1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

আশুলিয়ায় বিএনপি নেতা বাছেদ দেওয়ানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪১ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

সাভারের ‘‘আশুলিয়ায় বিএনপি নেতা বাছেদ দেওয়ানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়’’ শিরোনামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। প্রতিহিংসার বর্ষবর্তি হয়ে প্রতিপক্ষের লোকজন তাকে হেয় প্রতিপন্ন করতেই এই অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোঃ বাছেদ দেওয়ান।

আশুলিয়া থানা বিএনপি’র নেতাকর্মীরা জানায়, ফ্যাসিস্ট সরকারের সময় পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ানের সঙ্গে আঁতাত করে এলাকায় বিভিন্ন ব্যবসা করার যে তথ্য প্রচার করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা বানোয়াট এবং কাল্পনিক। প্রকৃতপক্ষে বাছেদ দেওয়ান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি ২০০৩ ও ২০০৯ সালে সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরপর দুইবার আওয়ামী লীগ সমর্থিত পারভেজ দেওয়ানের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।

নির্বাচনে নানামূখী অনিয়মের প্রতিবাদ করায় নির্বাচনের দিন পারভেজ দেওয়ান প্রশাসনের সহযোগীতায় বাছেদ দেওয়ানকে ভোটকেন্দ্র থেকে আটক করিয়ে জেলহাজতে প্রেরন করে। ফ্যাসিস্ট সরকারের বিগত ১৬ বছরের রাজনৈতিক কোন্দলের কারনে বাছেদ দেওয়ান কখনও তার বাড়িতে ঘুমাতে পারেনি। তার বিরুদ্ধে মামলা-হামলা ও পুলিশ দিয়ে হয়ারানি করায় প্রায় ১ ডজন মিথ্যা মামলার আসামী হয়ে স্ত্রী-সন্তান ও সংসার ছেড়ে আত্মগোপনে ছিলেন।

বিএনপি নেতাকর্মীরা আরও বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার পরও ক্ষমতার দাপট দেখিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সিএনবির জমিতে অবৈধ বালুর ব্যবসা এবং পার্শ্ববর্তী বংশী নদী থেকে ড্রেজারের মাধ্যমে মাসে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রির যে তথ্য প্রচার করা হয়েছে সেটিও মনগড়া। কারন হিসেবে তারা উল্লেখ করেন, বিএনপি নেতা বাছেদ দেওয়ানের কোন বালুর ব্যবসা নাই। সে তার পৈতৃক সম্পতি ভাড়া দিয়েছেন যেখানে মামুন নামে একজন ব্যবসায়ী ট্রলারে করে অন্য জায়গা থেকে বালু এনে তা পাইপের মাধ্যমে ওই জমিতে স্থানান্তর করে বিক্রী করেন। কিন্তু প্রকৃতপক্ষে বংশী নদী থেকে কোন ড্রেজার দিয়ে বালু উত্তলন করা হয়না।

 

এছাড়া আশুলিয়ায় বংশী নদী থেকে ড্রেজার দিয়ে কোন ধরনের বালু উত্তোলন করা হয়না বলে নিশ্চিত করেছেন পাথালিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আনোয়ার হোসেন। মিথ্যা অভিযোগে অভিযুক্ত বাছেদ দেওয়ান বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

 

বর্তমানে ঢাকা-১৯ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে আমরা বিএনপি’র নেতাকর্মীরা একজোট হয়ে দলের জন্য কাজ করছি। আমাদের ভিতরে কোন কোন্দল নাই। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ব্যবসা বাণিজ্য করা এবং মামলঅ বাণিজ্যের অভিযোগ তোলা হয়েছে সেগুলো বানোয়াট এবং ভিত্তিহীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।