1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আশুলিয়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, আহত ৩

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪৯৮ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

আশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের অংশবিশেষের নেতা রয়মন মোস্তফার নেতৃত্বে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদার টাকা না পেয়ে গত ১৭ নভেম্বর বিকেলে আউকপাড়ার মাজার গেট এলাকায় নবাব স্টেটের জমি লিজি সম্প্রদায়ের সদস্যদের উপর এ হামলা চালানো হয়।

হামলাকারীরা এলাকায় লিজি সদস্যদের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের পাশাপাশি একটি স্থানীয় অফিস এবং সরকারি সাইনবোর্ড ভাঙচুর করে।

এই হামলায় লিজি সম্প্রদায়ের তিনজন নিরীহ সদস্য গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ একটি মেডিকেলে ভর্তি করান।

জানা গেছে, তারা এখনও চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে মোঃ রানা খান ও আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সন্ত্রাসী রয়মন মোস্তফা গত এক সপ্তাহ আগে থেকেই এলাকার সদস্যদের কাছ থেকে প্লটপ্রতি ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে তারা জানান।

হামলার সাথে জড়িত স্থানীয় যে সকল রাজনৈতিক ব্যক্তি ও কর্মীর নাম উল্লেখ করেছেন, তাদের মধ্যে আছেন: হালিম (ওরফে লুচ্চা হালিম) , আলাল – ইয়াবার ডিলার, সালেহীন খান সাঈদ (ওরফে পিস্তল সাঈদ) সালাম (ওরফে মদ সালাম), কবির (ওরফে কালা কবির) – রাশেদ – ক্যাডার , মেহেদী (ওরফে পাঠা মেহেদী) এবং আলামিন

স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে রয়মন মোস্তফা, শাকিল ও ফারহান ছাত্রদলের কমিটিতে আসার পর থেকেই চাঁদাবাজি শুরু করেছে। তাদের এই কর্মকাণ্ড দলটির ভাবমূর্তি নষ্ট করছে বলে মনে করছেন অনেকে।

এলাকার স্থানীয় জনগণ ছাত্রদলের ভাবমূর্তি নষ্টকারী এই সন্ত্রাসী বাহিনীকে দলীয় পদ থেকে অবিলম্বে বহিষ্কার এবং তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।