1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাসে গভীর রাতে ডাকাতির ঘটনা 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের গাবতলী কান্দাপাড়ায় গভীর রাতে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। মঙ্গলবার রাত প্রায় ২টার সময় মোঃ মোশারফ হোসেন ও নবীর হোসেনের ঘরে হানা দেয় দুর্বৃত্তরা।ডাকাতির সময় ঘরের মূল্যবান জিনিসপত্র তছনছ করে নিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা আরো জানিয়েছে প্রায় ৭ তেকে ৮জন ডাকাত ছিল।আকস্মিক এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ডাকাতের হামলায় ঐ পরিবারের লোকজন আহত হয়ে তিতাস স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি আছে।
স্থানীয়রা জানান,সাম্প্রতিক দিনগুলোতে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। তারা দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার ও এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।তদন্তে নেমেছে তিতাস থানা পুলিশঘটনার খবর পেয়ে এ মুহূর্তে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পুলিশ বলছে, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তারা সর্বাত্মক চেষ্টা করছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।