1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ‘রক্তচোষা জনি’গ্রেফতার

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১১ ০০ বার পড়া হয়েছে

 

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

রাজধানীর মোহাম্মদপুরের সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে রক্তচোষা জনিকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-২।

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনি ও তার দল মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে চাঁদাবাজি, মারধর, এলাকাভিত্তিক সন্ত্রাসী কার্যক্রম এবং অস্ত্রের মহড়া চালিয়ে আসছিল। জনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার দুপুরে র‌্যাব-২ এর বসিলা সদর দপ্তরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ রক্তচোষা জনিকে গ্রেফতার করেছিল মোহাম্মদপুর থানা পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।