1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের নির্বাচন ১২ ডিসেম্বর, তফসিল ঘোষণা

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৬০ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাব এর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার নাজমুল হোসাইনের অনুমতিক্রমে নির্বাচন কমিশনার এডভোকেট শুভ্র সাহা ও সাংবাদিক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনসূচি প্রকাশ করা হয়। আগামী ১২ ডিসেম্বর সংগঠনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। প্রেসক্লাব এর মোট ২২ জন সদস্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখসমূহ হলো, ভোটার তালিকা প্রকাশ: ২১ নভেম্বর, ভোটার তালিকা সম্পর্কিত আপত্তি গ্রহণ ২২-২৩ নভেম্বর, অফিস চলাকালীন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৪ নভেম্বর, মনোনয়ন ফরম বিতরণ ২৫-২৬ নভেম্বর মনোনয়ন ফরম জমাদানের শেষ সময় ২৭ নভেম্বর, মনোনয়ন ফরম যাচাই-বাছাই ২৮ নভেম্বর, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ২৮ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ২৯-৩০ নভেম্বর, পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রতীকসহ প্রকাশ-১ ডিসেম্বর, ভোট গ্রহণ-১২ ডিসেম্বর ২০২৫, বিকেল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত। ফলাফল ঘোষণা ঐদিন রাত্রি ৮ টায় মাইডাস চাইনিজ রেস্টুরেন্ট, মুক্তির মোড়, নওগাঁয়।
নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে-অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে তাদের পক্ষ থেকে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।