১০ সেপ্টম্বর ১৯৯১ সালে শুভ উদ্বোধন করেন, মেজর জেনারেল মাহমুদুল হাসান, পিএসসি, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। সার্বিক সহযোগিতা-তত্বাবধান করেন আলীকদম জোন কমান্ডার লে:কর্ণেল মেজবাউর রহমান।
২৪ পদাতিক ডিভিশনের জি ওয়ান লে: কর্ণেল আতম জহিরুল আলম এনডিসিপিএসসি, উৎসাহদাতা।
সার্বক্ষণিক মনিটরিং করেন, লামা সাব জোন কমান্ডার মেজর এহসান ও সাব জোন টু আইসি ক্যাপ্টেন্ট আনিস।
ক্লাবের জমি দাতা, আলহাজ্ব মো: আলীমিয়া, উপজেলা চেয়ারম্যান লামা। সহযোগিতা করেন, কেএম নাজমুল আলম সিদ্দিকী, জেলা প্রশাসক বান্দরবান। মো: ইকবাল ইউএনও লামা, আব্দুল মালেক চৌধুরী, চেয়ারম্যান লামা সদর প্রমূখ।
প্রতিষ্ঠাতা কমিটি:
১। এম রুহুল আমিন সভাপতি,
২। শ্রী উচ্চতমনি তঞ্চঙ্গা, সহসভাপতি,
৩। মো: রফিক আহমেদ (চকরিয়া), সাধারণ সম্পাদক,
৪। প্রিয়দর্শী বড়ুয়া জয়েন্ট সেক্রেটারী,
৫। দিলীপ কান্তি দাশ, অর্থ সম্পাদক,
৬। মো: ইব্রাহীম সদস্য
৭।নটুকান্তি দাশ সদস্য।
১৯৯৮ সালে আলীকদম প্রেসক্লাব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করলে, “লামা-আলীকদম প্রেসক্লাব” এর স্থলে নাম পরিবর্তন হয়ে “লামা প্রেসক্লাব” নাম করণ হয়।
লামা-আলীকদম প্রেসক্লাবের প্রথম সভা লামা টাউনহলে অনুষ্টিত হয়। প্রথম অফিস কার্ক্রম হয় আ:লতিফ মেম্বারের (বমুবিলছড়ি) পান বাজারস্থ দোকান প্লটে।
বর্তমানে যাঁরা লামা প্রেসক্লাব পরিচালনা করছেন: সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃকামরুজ্জামান, সহসভাপতি তানফিজুর রহমান, যুগ্ন সম্পাদক মোঃ ফরিদ, সাংগঠনিক সম্পাদক এম বশিরুল আলম, অর্থ সম্পাদক সাহাব উদ্দিন, সিনিয়র সদস্য নুরুল করিম আরমান, সদস্য মংছিংপ্রু মার্মা, মোঃ নবীর উদ্দিন ও মোঃ রফিক সরকার।