
মোঃ আরমান হোসেন
গাজীপুরের কাশিমপুরে অভিযান চালিয়ে ৯০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব ১।
শনিবার(২২ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের লাল দিঘির পাড় রওশন মার্কেট এলাকায় হিরালাল রবিদাস এর বসতবাড়ীতে চোলাই মদ ক্রয় বিক্রয় চলছে এমন গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ লিটার চোলাই মদসহ শ্রী রাজীব রবিদাস ও শ্রী কাজল রবিদাসকে আটক করে র্যাব। পরে তাদেরকে জব্দকৃত চোলাই মদসহ কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব এর অভিযানে চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ রবিবার(২৩ নভেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহজ হতে পাঠানো হয়েছে।