1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৮ পিস এস্কাফসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১২১ ০০ বার পড়া হয়েছে
 রংপুর জেলা প্রতিনিধি
রংপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে গংগাচড়া থেকে ৮ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফসহ মো. ওমর আলী (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গংগাচড়া থানাধীন ০৮ নং মর্নেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত মো. ওমর আলী ওই এলাকার পূর্ব ভাঙ্গাগড়া গ্রামের নুরুল হক ও ওমেনা বেগমের পুত্র।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি’র অফিসার ও ফোর্সের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গাগড়া গ্রামের জনৈক কাসেমের আম বাগানের পাশে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত ওমর আলীকে তার নিজ বাড়ির উঠানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা অবস্থায় আটক করা হয়।
পরবর্তীতে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৮ পিস এস্কাফ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।এ ঘটনায় জব্দকৃত আলামত ও অভিযুক্তকে গংগাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ বাদী হয়ে ২৫ নভেম্বর ২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করেছে, যার মামলা নং- ৩২।
গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।