1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সিরাজগঞ্জে  জেলের জালে ধরা পড়ল ২৬ কেজি ওজনের  যমুনা নদীর  ডাইং মাছ

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৫ ০০ বার পড়া হয়েছে

তারিকুল আলম, বিভাগীয় প্রধান রাজশাহী

 

 

 

সিরাজগঞ্জের যমুনা নদীতে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৬ কেজি ওজনের একটি বিশাল ডাইং মাছ। বু্ধবার (২৬ নভেম্বর) সকালে মাছটি ধরার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নদীপাড়ে স্থানীয়রা ভিড় করেন বিরল প্রজাতির এই বড় আকৃতির মাছটি এক নজর দেখার জন্য।

জেলেরা জানান, ভোরবেলা যমুনার মধ্য চরে টানা জাল ফেললে আচমকাই ভার অনুভূত হয়। জাল ওপরে তুলতেই দেখা যায় বিশাল আকৃতির ডাইং মাছ। দীর্ঘ সময় চেষ্টার পর মাছটি নিরাপদে তীরে তোলা সম্ভব হয়।

মাছটি বর্তমানে সিরাজগঞ্জ বড় বাজারে বিক্রির জন্য আনা হয়েছে। বাজারে এর মূল্য ধরা হয়েছে ৭৬ হাজার টাকা, অর্থাৎ প্রতি কেজির দাম প্রায় ২৮০০ টাকা। বড় আকৃতির মাছ হওয়ায় অনেক পাইকার আগ্রহ দেখালেও বিক্রেতা জানাচ্ছেন—উচ্চ গুণগতমান ও প্রাপ্যতার কারণে মাছটির দাম তুলনামূলক বেশি।

স্থানীয়রা বলছেন, যমুনা নদীতে এখন আগের মতো বড় ডাইং মাছ আর পাওয়া যায় না। তাই এ ধরনের একটি মাছ ধরা পড়া নদীবেষ্টিত এলাকায় উৎসবের আমেজ তৈরি করেছে।

মাছটি দেখতে ভিড় করা  দর্শনার্থী আমজাদ হোসেন বলেন, এতো বড় ডাইং অনেক দিন দেখিনি। যমুনাতে এখন ভালো মাছ খুব কম পাওয়া যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।