1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

দেবিদ্বারে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৮ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় চক্রের মূল হোতা জাকির হোসেন পালিয়ে গেলেও তার ফেলে যাওয়া ব্যাগ থেকে আরও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
২৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে দেবিদ্বার থানার এসআই ভবতোষ কান্তি জানান, তারা সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটিতে থাকা অবস্থায় ৯৯৯-এর মাধ্যমে খবর পান, জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর সিএনজি স্টেশন এলাকায় সিএনজি সমিতির কার্যালয়ে তিনজন মাদকসহ আটক রয়েছে। খবর পেয়ে তিনি ফোর্সসহ বিকাল সাড়ে ৪টায় ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. বাবুল (৫৮), মো. মোস্তফা (২২) ও মো. সিয়াম (১৯)। তাদের কাছ থেকে বাজারের একটি ব্যাগে খাকি টেপে মোড়ানো ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের স্বাক্ষরের মাধ্যমে গাঁজাটি জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারত সীমান্ত এলাকা থেকে কম দামে গাঁজা এনে দেবিদ্বার এলাকায় বেশি দামে বিক্রি করতেন।
এছাড়া তাদের চক্রের মূল সদস্য মো. জাকির হোসেন (৩৫)–এর কাছেও আরও একটি গাঁজার প্যাকেট রয়েছে বলে স্বীকার করেন। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে জাফরগঞ্জ ইউনিয়নের ভিরাল্লা স্টেশন এলাকায় জাকিরকে দেখতে পায় পুলিশ। জাকির পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সে পালিয়ে যায় এবং রাস্তার পাশে একটি ব্যাগ ফেলে দেয়। ব্যাগটি উদ্ধার করে খুলে দেখা যায়, খাকি টেপে মোড়ানো আরও ৩ কেজি গাঁজা রয়েছে। সাক্ষীদের সামনে এ গাঁজাটিও জব্দ করা হয়। পলাতক জাকিরের বিরুদ্ধেও একই মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে এসআই ভবতোষ কান্তি দে বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা নং-১৪, তারিখ: ২৭/১১/২০২৫ ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ মামলা রুজু করেন। এসআই ভবতোষ কান্তি দে বলেন, মাদক নির্মূলে দেবিদ্বার থানা পুলিশ সর্বদা সক্রিয়। জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করেছি। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলাটির তদন্তভার গ্রহণ করেছেন এসআই অজয় চক্রবর্তী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।