
মোঃ রোমান হোসেন
ঢাকা জেলার সাভারে চলন্ত বাসের জানালা দিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় ডিবি (উত্তর)–এর হাতে ধরা পড়লো এক পেশাদার ছিনতাইকারী দলের সদস্য।
বৃহস্পতিবার (২৭নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় সাভার বাসস্ট্যান্ড এলাকায় হইতে এ তাকে গ্রেফতার করা হয়।
ডিবি (উত্তর)–এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে টহলকালে তাকে হাতেনাতে আটক করেন।
গ্রেফতারকৃতের নাম মোঃ রতন মিয়া (৩৭)। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের বাসিন্দা তিনি। বর্তমানে সাভারের কোর্টবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
ডিবি জানায়, আটক আসামি দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তিনি এসব অপরাধের কথা স্বীকার করেছেন।
ডিবির অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলছে, চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনায় আসামি পেশাদার চক্রের সক্রিয় সদস্য।
ডিবি আরো জানায়, তার বিরুদ্ধে সাভার থানায় মামলা রয়েছে, জননিরাপত্তায় তার মতো অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।