1. admin@dainiksattoprokash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ঝিনাইদহের কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এ আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, মোশাররফ হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মৎস্যজীবী দল, তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশনেত্রী বেগম খালেদা  জিয়া দেশের স্বার্থে আপোষহীন। গণতন্ত্রের প্রতিক। দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্রের মাকে ভীষণ প্রয়োজন। দেশকে ভালোবাসার কারণে নিজের সন্তানকে হারিয়েছেন। তারপরও কখনো দেশ ছেড়ে যাননি। আপনারা সবাই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।