
মোঃ রোমান হোসেন
সাভারের আশুলিয়ায় ৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলার (উত্তর)গোয়েন্দা পুলিশ ডিবি।
শুক্রবার ( ২৯নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে প্রথম অভিযানটি পরিচালিত হয় আশুলিয়া থানার উত্তর গাজিরচট এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়— জামগড়া হিউন গার্মেন্টসের সামনে এলাকায় হইতে
মোঃ নাসির (২৬), পিতা নুরু মিয়া, ফরিদপুরের ভাংগা থানার সোয়াদী গ্রাম; পরদিন শনিবার ৩০ নভেম্বর ভোর ৬টা ১০ মিনিটে শান্তিনগর এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ২০০ পিচ ইয়াবাসহ ধরা পড়ে— মোঃ দুলাল শেখ (৩৫), পিতা বাবুল খুলনার সোনাডাঙ্গা থানার বৌ-বাজার এলাকা, বর্তমানে আশুলিয়ার চাড়ালপাড়ায় হুমায়ুন সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এর কিছুক্ষণ পর সকাল ৭টা ৪০ মিনিটে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় আরও একটি অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করা হয়। তারা হলেনমোঃ সরাফত আলী (৫০), পিতা মৃত হযরত আলী, -মধ্য গাজিরচট, মনির হোসেন (৩০) পিতা মৃত মোবারক হোসেন গাজিরচট এলাকায় ভাড়াটিয়া। মাদককারবারিদের কাছ থেকে জব্দ হওয়া ইয়াবার মোট পরিমাণ ৩৮০ পিচ।
ডিবি উত্তর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন চলমান মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।