1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মাগুরায় আগ্নেয়াস্ত্র সহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ ০০ বার পড়া হয়েছে

 

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

দলীয় বহিষ্কারাদেশ তুলে নেওয়ার দুই সপ্তাহের মাথায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার হয়েছেন মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিম।

মঙ্গলবার (২ ডিসেম্বর) যৌথবাহিনীর সদস্যরা মাগুরা শহরের ভায়না গ্রামের চোপদারপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে তাকে । এ সময় তার নিকট থেকে ১১ রাউন্ড তাজা গুলিসহ একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়।
আশরাফুজ্জামান শামিম মাগুরা শহরের ভায়না গ্রামের মৃত বাকী চোপদারের ছেলে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ২২ জানুয়ারি তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনার পর দলীয় সদস্য পদ ফিরে পাওয়ার আবেদনের প্রেক্ষিতে গত ১৭ নভেম্বর তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়।

সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানান, যৌথবাহিনীর সদস্যরা অবৈধ পিস্তল, গুলি এবং একটি চাকু সহ আশরাফুজ্জামান শামীম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।