1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারে অভিযানে আবাসিক এলাকার অবৈধ বাণিজ্য মেলার কার্যক্রম বন্ধ

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

ঢাকার সাভারে আবাসিক এলাকায় অনুমোদনহীনভাবে অবৈধ শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা করায় অভিযান চালিয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় মেলার মূল ফটক ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

মঙ্গলবার(২ডিসেম্বর) সন্ধ্যায়৭ টার সময় সাভার পৌরসভার গেন্ডা বালুর মাঠে আয়োজন করা মেলা বন্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

 

উজেলা প্রশাসন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ইমু সাহেবের বালুর মাঠে মাসব্যাপী অর্গানিক খাদ্য পণ্য, কৃষি পণ্য প্রদর্শনী ও শিল্প বাণিজ্য মেলার আয়োজন করা হলেও মেলার শর্ত ভঙ্গ করে উচ্ছস্বরে বক্স বাজিয়ে জুয়া এবং অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে গত ১০ নভেম্বর স্থানীয় প্রশাসন মেলার অনুমতিপত্র বাতিল পূর্বক মেলা বন্ধের নির্দেশনা প্রদান করেন।

বেশকিছুদিন বন্ধ থাকার পর গত শুক্রবার আবারও অনুমতি ছাড়া আংশিক নাম পরিবর্তন করে লাল সবুজের অর্গানিক খাদ্য কৃষি শিল্প ও বাণিজ্য মেলা নামে মেলার কার্যক্রম শুরু করে কয়েকজন যুবক।
এদিকে মেলার পাশে থাকা স্কুলগুলোতে বছরের শেষে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় স্থানীয় অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীরা আশঙ্কা করেন মেলায় উচ্চ শব্দে মাইকের ব্যবহার, ভিড়, যানজট ও অনিয়ন্ত্রিত পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের বিঘ্ন ঘটছে।

 

এসব বিষয় নিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি ওখানে একটা মেলা চলতেছে। অবৈধ কোন মেলা বন্ধে পদক্ষেপ নেয়ার কথা জানান।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নির্দেশে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ মেলাটি গুড়িয়ে দেয়ার কাজ শুরু হয়। তবে মেলায় দোকান ভাড়া নেয়া ক্ষুদ্র উদ্যোক্তাদের অনুরোধে শুধুমাত্র মেলার মূল ফটক ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

 

এছাড়া দোকান মালিকদেরকে বুধবার সকাল ১০ টার মধ্যে তাদের সকল মালামাল নিজ দায়িত্বে সড়িয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় আবারও অভিযান চালিয়ে পুরো মেলা গুড়িয়ে দেয়া হবে। তবে মেলার দায়িত্বে থাকা ইউসুফ মোল্লা দাবি করেন স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করেই মেলা পরিচালনা করা হচ্ছিলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।