1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাপায় দুই বছরের শিশু নিহত

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা আক্তার প্রাণ হারিয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মা–এর সঙ্গে উপজেলা চত্বরে আসা ফাইজা হঠাৎ রাস্তায় চলে গেলে দ্রুতগতিতে প্রবেশ করা এসিল্যান্ডের সরকারি গাড়িটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফুটফুটে এই শিশুটির। মর্মান্তিক দৃশ্যটি দেখে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। তিনি অভিযোগ করে বলেন, “গাড়িটি খুব দ্রুত আসছিল। চোখের পলকে আমার সন্তান চলে গেল।”
দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেন–এর মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। নিহত ফাইজার বাবা ফাইজুল হক একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা। তাদের স্থায়ী বাড়ি বরিশাল জেলার ওজিরপুর উপজেলার তেরদ্রন পুটিয়া গ্রামে।
খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে পৌঁছান। সেখানে শোকাহত বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে এসিল্যান্ড নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সাংবাদিকদের বলেন, “ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। বিষয়টি জানামাত্র ছুটে আসি। শিশুটি আমার নিজের সন্তানও হতে পারত। ন্যায়বিচারের জন্য যা প্রয়োজনে আমি করবো।”
ফাইজার বাবা গাড়িচালককে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসেছিল। তার বড় ভাই প্রতিষ্ঠানটির প্লে-গ্রুপের শিক্ষার্থী।এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।নিষ্পাপ শিশু ফাইজার অকাল মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে নেমে এসেছে গভীর শোক। স্থানীয়রা দ্রুত বিচারের পাশাপাশি উপজেলা চত্বরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জরুরিভিত্তিতে বৃদ্ধি করার দাবি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।