1. admin@dainiksattoprokash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

বকশীগঞ্জে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপন

এসডি সোহেল রানা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ ০০ বার পড়া হয়েছে

 

এসডি সোহেল রানা

 

 

নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরের বকশীগঞ্জে ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর পাক – হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন , স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ ও ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিবস টি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য উপ- মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক।

আলোচনা সভায় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমের সঞ্চালনায় এসময় বক্তব্য, রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন, (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা-উল – হুসনা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডের আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদসহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধা গণ।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সময়ের ঘটনার স্মৃতিচারণ ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবসের গুরুত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও তাদের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।