1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মুন্সীগঞ্জে কুরআন শরিফ অবমাননার অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার, মামলা দায়ের

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ পৌরসভার গনকপাড়া রাঢ়িবাড়ী এলাকায় পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয়দের উপস্থিতির মুখে নিজ বাড়ি থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ।
পরে দুই অভিযুক্তের স্বজন হোসনেয়ারা হাসনাত সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, গনকপাড়া রাঢ়িবাড়ী এলাকার মো. শফিউল বাসার হাসিব (৪০) ও তার পিতা মো. রবিউল আউয়াল জসিম ওরফে খোকন (৬৫)।
স্থানীয় ও অন্যান্য সূত্রে জানা যায়, মামলার বাদী অভিযোগ করেছেন- তিনি ৩ দিন আগে (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে তার আপন ভাই ও ভাতিজাকে কুরআন শরিফ পুড়িয়ে পৃষ্ঠা ও ছাই ডোবায় ফেলে দিতে দেখেছেন। গতকাল তিনি বিষয়টি স্থানীয়দের জানালে ক্ষুব্ধ হয়ে উঠে মানুষ। পরে শতাধিক লোকজন অভিযুক্তদের বাড়ি ঘিরে বিক্ষোভ করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে।
মুন্সীগঞ্জ থানার ওসি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, ও দাঙ্গা-হাঙ্গামায় উসকানির অভিযোগে মামলাটি হয়েছে। অন্যদিকে, ঘটনাটির সাথে অন্য কোন যোগসূত্র রয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।