1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মুন্সীগঞ্জে দুই নদী হতে অজ্ঞাত এক নারী এক পুরুষের মরদেহ উদ্ধার

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় একই দিনে দুই নদী থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেঘনা ও কাজলী নদীর দুই প্রান্ত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
দুপুর ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নের ডুবুরচর এলাকার সিটি গ্রুপের কাছে মেঘনা নদীর তীরে স্থানীয় জেলেরা নদীতে আটকে থাকা এক নারীর লাশ দেখতে পান। প্রায় ৩৫ বছর বয়সী ওই নারীর মরদেহ পরে উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের ধারণা, স্রোতের টানে লাশটি ভেসে এসে তীরে আটকে ছিল।
এর প্রায় দেড় ঘণ্টা পর বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দী এলাকার কাজলী নদীতে আরেকটি মরদহ দেখতে পায় স্থানীয়রা । নদীর পাড়ে আটকে থাকা লাশটি একজন পুরুষের বলে নিশ্চিত করে নৌ–পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৬ বছর।
লাশ দুটির খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা ও নৌ পুলিশের আলাদা দল। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া গজারিয়া নৌ–পুলিশের ওসি শরজিৎ কুমার ঘোষ বলেন, উভয় লাশই উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, লাশ দুটির পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, দুটোই অজ্ঞাত লাশ। নৌ–পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত করছে।
রহস্যজনক এ দুটি মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী তথ্য জানা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।