
রাজু আহমেদ, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর সদর উপজেলার ৬নং বাঙ্গাখাঁ ইউনিয়নের কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
নবনিয়োগপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন ধরে পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও সৎ কর্মপরিচয়ের জন্য প্রশংসিত হয়ে আসছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক পুলিশিং ব্যবস্থার আরও উন্নয়নে।
একজন স্থানীয় কৃতি সন্তান হিসেবে তাঁর এই অর্জনে বাঙ্গাখাঁ ইউনিয়নসহ লক্ষ্মীপুর জেলায় আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছার বন্যা বইছে।
স্থানীয়রা জানিয়েছেন, তাঁর সততা ও কর্মনিষ্ঠা নতুন দায়িত্বেও ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশাবাদী।