1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

৮ তলা বহুতল ভবন হচ্ছে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির, জমি দেবে আইন মন্ত্রণালয়

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটলো মুন্সীগঞ্জের আইনজীবীদের। প্রথমবারের মত ৮ তলা বহুতল ভবন হতে যাচ্ছে জেলা আইনজীবী সমিতির। এ জন্য ১৬ শতাংশ জমি দিচ্ছে আইন মন্ত্রণালয়।
আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১২ সাল থেকে আমরা চেষ্টা করছিলাম এখানে একটি বহুতল ভবন নির্মাণের। কিন্তু তৎকালীন আওয়ামী সরকার আমাদের বিষয়গুলো বিবেচনায় নেয়নি। সবশেষ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র আইন উপদেষ্টা
আসিফ নজরুলের কাছে বিষয়টি তুলে ধরেন। পরে আমি ব্যক্তিগত পর্যায়ে আইন উপদেষ্টার সাথে একাধিকবার যোগাযোগ করি এবং তার কাছে ভবন নির্মাণের যৌক্তিকতা তুলে ধরি। তিনি আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেন এবং ১৬ শতাংশ জমি দেয়ার প্রস্তাব গ্রহণ করেন। আমার পাশাপাশি জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা ও সাধারণ সম্পাদক মো. পারভেজ আলম নিয়মিত উপদেষ্টার সাথে যোগাযোগ রাখেন।
‘আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের নিজস্ব অর্থায়নে কাজটি শুরু করতে পারব। আনুমানিক ১৬ কোটি টাকা ব্যায় হতে পারে’- বলেন হালিম হোসেন।
তিনি আরো বলেন, ভবনটি হবে জজকোর্টের আদলে। এবং আধুনিক সকল সুযোগ সুবিধা এখানে থাকবে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. পারভেজ আলম বলেন, বাংলাদেশের কোথাও এর আগে এরকম বহুতল ভবন পায়নি আইনজীবী সমিতি। আজ আমরা উচ্ছ্বসিত, হালিম হোসেন ও উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি আমরা চির কৃতজ্ঞ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।