মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ এর নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়। এতে থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
পুলিশ জানায়, নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে থানা এলাকায় নিয়মিত টহল এবং দৃশ্যমান পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে। মহড়ার মাধ্যমে থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার, সড়ক এবং জনবহুল এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।