1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

বাকেরগঞ্জে নবাগত ওসি সোহেল রানার সঙ্গে ইসলামী আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ ০০ বার পড়া হয়েছে

 

বরিশাল প্রতিনিধি

 

বরিশালের বাকেরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. সোহেল রানার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার রাত (১০ ডিসেম্বর ২০২৫) থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীরসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার প্রশিক্ষণ সম্পাদক নজরুল ইসলাম তানিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা আব্দুস সবুর

সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে নবাগত ওসিকে স্বাগত জানানো হয় এবং এলাকায় শান্তি–শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বিনিময়ের প্রত্যাশা ব্যক্ত করা হয়। নবাগত ওসি সোহেল রানা আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।