
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক কারখানার ভেতরে অবস্থান করছেন শ্রমিকরা।এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টা সময় পর্যন্ত শ্রমিকরা কারখানার ভেতরে এবং মূল ফটকের সামনে বিক্ষোভ অবস্থান করছেন।ঘটনাস্থলে শিল্প পুলিশ ও সাভার মডেল থানা পুলিশ পৌঁছে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
বৃহস্পতিবার (১১ডিসেম্বর) দুপুরে ৩টার সময় সাভার পৌর ২নংওয়ার্ড আরাপাড়া কামাল রোড এলাকায় উরি অ্যাপেরেলস লিমিটেড গার্মেন্টসের পোশাক শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ভেতরে থাকা কয়েকজন গার্মেন্টস কর্মকর্তাদেরকে আটকে রেখে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়
গত দুই মাসের বকেয়া বেতন বিজিএমই কর্তৃক বোনাস ও সঞ্চয়কৃত হিসাব না বুঝিয়ে দিয়ে তারা রাতের আধারে বিনা নোটিশে তাদেরকে না জানিয়ে উরি অ্যাপেরেলস লিমিটেড কর্তৃপক্ষ কারখানার মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জামদি নিয়ে গোপনে অন্যত্র স্থানান্তর হতে যাচ্ছে এই খবরে বিক্ষুব্ধ হয়ে পড়ে কারখানার পোশাক শ্রমিকরা।
এ বিষয় জানতে চাইলে কারখানার পক্ষে গার্মেন্টস কর্মকর্তা একাউন্টস ম্যানেজার শফিক আহমেদ বলেন আমাদেরকে কেউ অবরুদ্ধ করে রাখেনি তবে হ্যাঁ আজকে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ সহ সকল পাওনাদি বুঝিয়ে দেওয়ার কথা ছিল অনাকাঙ্ক্ষিতভাবে আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেনি। ফ্যাক্টরি আশুলিয়ার বেলমা এলাকার স্থানান্তর করা হবে সেটা আগে থেকেই গার্মেন্টসের সকল শ্রমিকদের তা জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় তিনি আরো বলেন অনেকে চাকরি করবে অনেকেই হয়তো আমাদের সাথে থাকবে না কিন্তু আজকে ব্যাংক জটিলতার কারণে আগামীকালকে তাদের সকল বকেয়া বেতন পাওনাদী কারখানা মালিকপক্ষ তাদেরকে বুঝিয়ে দেবো কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা কোনভাবেই তা মানতে নারাজ।
রাতের মধ্যে কোনও অবস্থাতেই বেতন দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। সাভার মডেল থানার এসআই মুস্তাসিন বলেন আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি আশুলিয়া শিল্প পুলিশ-(সাভার জোন) ইন্সপেক্টর বলেন, ‘মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে বিষয়টি সমাধানের জন্য। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।’