1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

গজারিয়া পূর্ব বিরোধের জেরে হত্যা, র‍্যাবের অভিযানে গ্রেফতার ৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে জহিরুল ইসলাম জয় (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় পূর্ব বিরোধের জেরে জহিরুল ইসলাম জয়কে কুপিয়ে হত্যা করা হয়। নিহত জয় ওই এলাকার নুর জামান মিয়ার ছেলে।
স্থানীয় ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের পূর্ব বিরোধের জেরে নুর জামান মিয়ার পরিবারের সঙ্গে মো. হাসান ওরফে বেকু হাসান, নান্নু ও লালু গ্রুপের বিরোধ চলছিল। এর আগে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। ওই বিরোধের জের ধরে ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে গ্রেফতারকৃত আসামিদের নেতৃত্বে ২০–২৫ জন সঙ্ঘবদ্ধ হয়ে জয়কে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জয়কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই র‍্যাব-১১ অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১ সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ ডিসেম্বর ২০২৫ রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামি—
১. আলাউদ্দিন (৬৫), পিতা: মৃত মাহমুদ হোসেন
২. শাকিল (২৭), পিতা: আলাউদ্দিন
৩. জসিম (৪৫), পিতা: মৃত মাহমুদ হোসেন
তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামে।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।