1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সিরাজদিখানে পুলিশের পৃথক অভিযানে  আওয়ামী লীগের দুই জন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের অভিযানে পৃথক দুটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যা অনুমান সাড়ে ৬টার দিকে উপজেলার বয়রাগাদী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বয়রাগাদী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ ধারায় দায়েরকৃত সিরাজদিখান থানার মামলা নং-২২ এর তদন্তে প্রাপ্ত নন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়। একই দিন সন্ধ্যা অনুমান সাড়ে ৭ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া পুরাতন আরাফাত হাসপাতালের বিপরীতে অবস্থিত রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি শেখ নামে আরো একজনেক আটক করে সিরাজদখান থানা পুলিশ। তাকে সিরাজদিখান থানার মামলা নং-১১ এর তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃত দুইজনকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মোঃ আব্দুল হান্নান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। প্রাপ্ত তথ্য ও তদন্তের ভিত্তিতে সন্দেহভাজনদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।