কুমিল্লা জেলা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামে শাশুড়ীকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জামাতা জামাল সিকদারকে ২২ ডিসেম্বর সোমবার সকালে গ্রেফতার করেছে র্যাব-১১।র্যাব সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে অভিযুক্ত জামাল সিকদার তার শাশুড়ীকে বাড়ির পাশের পানিতে চুবিয়ে হত্যা করে।
ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জামাল সিকদার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনায় র্যাবের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।