হোমনায় গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আটক ১,অটো রিকশা উদ্ধার
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
১৫২
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় অটোচালককে জ-বাই করে অটোরিক্সা ছিনতাই ঘটনায় জড়িত সন্দেহ ১জনকে আটক করেছে হোমনা থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে অটোরিক্সাটি।রবিবার (২১ডিসেম্বর) সন্দেহভাজন ১জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী।
জানা যায়,গত ১২ই ডিসেম্বর রাতে হোমনা পৌরসভার ১নং ওয়ার্ড কারারকান্দি- বাহেরখোলা সড়কের পার্শ্বে এক ভুট্টা ক্ষেত থেকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের গ্রামপুলিশ ও বিজয়নগর গ্রামের অরুন দাসের ছেলে অটোচালক শান্ত দাস(১৬) এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।ধারনা করা হয়েছে শান্ত দাসকে গলা কেটে হত্যা করে তার অটো রিকশাটিকে ছিনতাই করা হয়েছে।
তদন্তের স্বার্থে আটক আসামীর নাম ঠিকানা প্রকাশ করা হচ্ছে না।