1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

হোমনায় ফেনসিডিল, ইয়াবা ও নগদ ১ লাখ ৮৩ হাজার টাকাসহ ৪ জন গ্রেপ্তার

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ৮৩ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হোমনা থানার সাধারণ ডায়রী নং-১০০১ (তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৫) এর ভিত্তিতে জানা যায়,২৩ ডিসেম্বর বিকেল ৪টা ৫ মিনিটে হোমনা সেনা ক্যাম্পের সেনাসদস্য ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানাধীন ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মেহেদী মাহমুদ ওরফে পিয়ার (৩০),নুরুজ্জামান ওরফে বাবু (২৬),আনিছ (৩৯) এবং সুমন (৪০)।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে মেহেদী মাহমুদ ওরফে পিয়ারের কাছ থেকে ২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়। নুরুজ্জামান ও আনিছের কাছ থেকে পৃথকভাবে ৯ পিস করে ইয়াবা ট্যাবলেট এবং সুমনের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সবমিলিয়ে যৌথবাহিনী ৪ বোতল ফেনসিডিল (৪০০ মিলিলিটার), ২৬ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ২.৬ গ্রাম) এবং নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা জব্দ করে।এ ঘটনায় হোমনা থানায় মামলা নং-১১, তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/১৪(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।