দাউদকান্দিতে হ্যান্ড ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
১৯০
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দইয়াপাড়া গ্রামে হ্যান্ড ট্রাক্টরের চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ওমর (৭) সে দইয়াপাড়া গ্রামের গাজীর বাড়ির বাসিন্দা এবং জীবন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল প্রায় ৪টার দিকে গ্রামের ভেতরের সড়কে একটি হ্যান্ড ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় ওমর।আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।