1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ভেড়ামারায় মোটরসাইকেল ও ট্রাকে সংঘর্ষে নিহত ২ জন

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রী ছাউনি নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে
সিয়াম( ১৯) ও রশিদ( ২০) নামক দুইজন নিহত হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৬ টার সময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের যাত্রী ছাউনি নামক স্থানে লালন শাহ ব্রিজ থেকে ছেড়ে আসা ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো – ন -১১-৭৭০৭ সঙ্গে অপর দিকথেকে ছেড়ে আসা suzuki মোটরসাইকেল বেপরোয়া গতির চালিয়ে এসে সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মোটরসাইকেলে চলক সিয়াম( ১৯) মারা যায় ও মটর সাইকেল আরোহী রশিদ (২০) কে স্থানীয় লোকজন ঘটনা স্থল থেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে রাস্তার মধ্যে মারা যায়।সিয়ামের পিতার নাম হাবিবুর রহমান ও রশিদের পিতার নাম কুদ্দুস এদের বাড়ি মিরপুর উপজেলার বীজনগর গ্রামে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার
রুহুল আমিন জানান, একজন ঘটনা স্হলে মারা গেছে অপর জন সিয়াম রাস্তার মধ্যে মারা গেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান সাংবাদিকদের জানান,মোটরসাইকেল আরোহী সিয়াম ও রশিদ নামের দুইজন ট্রাক ও মোটরসাইকেলে সংঘর্ষে নিহত হয়েছে। আমরা ট্রাকটিকে আটক করেছি।
মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করতে আসে নাই। মামলা দিলে আমরা অবশ্যই মামলা নিবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।