1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ভেড়ামারায় অবৈধভাবে বালু কাটার অপরাধে ৪ জনের জেল

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ ০০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মা নদী থেকে অবৈধভাবে ফ্লিন বালি কাটার অপরাধে ৪ জনকে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুর ১২ টার দিকে এক গোপন সংবাদের ভিক্তিতে ভেড়ামারা উপজেলা প্রশাসন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোসাইপাড় গ্রামের নিচে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তলনের অভিযোগে বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইনে ২০১০ এর ৪ (খ) ও ৪ (গ) ধারায় পদ্মা নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনের জন্য চার জনকে জেল দিয়েছেন এদের মধ্যে মেহেদী হাসান (৩০) ও পিন্টু আলী( ২৫) কে ১ মাসের জেল দিয়েছেন।

 

অপর দিকে লিমন (২০) ও শরিফুল (২৫) ৩ মাসের জেল দিয়েছেন ও ৫০ হাজার টাকা জরিমানা অর্থ অনাদায়ে আরো ১৫ দিনের কারাদ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। পরে আসামিদেরকে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান পদ্মা নদী থেকে ভবিষ্যতে অবৈধভাবে বালি মাটি কাটলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এই অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।