1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সিরাজগঞ্জ রায়গঞ্জে ইটভাটায় অভিযান, ১৮ লাখ টাকা জরিমানা

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ ০০ বার পড়া হয়েছে

 

 

রাজশাহী বুরো

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ৯ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটার মালিকদের থেকে ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটির চিমনি, কাঁচা ইট ধ্বংস ও প্রত্যেক ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি  জানান, মেসার্স মুন্নি ব্রিকসকে ১ লাখ, মেসার্স বাবলু ব্রিকসকে ১ লাখ ৬০ হাজার, মেসার্স স্টার ব্রিকসকে ১ লাখ ২০ হাজার, মেসার্স নবাব ব্রিকসকে ৮০ হাজার, মেসার্স শিমু অরিন ব্রিকসকে ৩ লাখ, মেসার্স হিরো ব্রিকসকে ৩ লাখ, মেসার্স এইচ এস ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার, মেসার্স আর কে বি ব্রিকসকে ৩ লাখ ও মেসার্স তালুকদার ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম, থানা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।