1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সিরাজদিখান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৮টি দোকান

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ থেকে ৮টি দোকান আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার  রাত  সাড়ে ১২টার দিকে সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে কামালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে। আগুনে শাহাবুদ্দিনের হার্ডওয়্যার দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল, দেলোয়ারের কাঠের দোকানের প্রায় ১৫ লাখ টাকা, কামালের ডেকোরেটর দোকানের প্রায় ১৫ লাখ টাকা, আবুল কালামের চায়ের দোকানের প্রায় ১০ হাজার টাকা এবং কামালের মুদি দোকানের প্রায় ২০ হাজার টাকার মালামাল পুড়ে যায়। এছাড়া আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ পেয়ে সিরাজদিখান থানার পুলিশের টহল দল, সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১২টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করে। আগুনে সাতটি টিনশেড দোকানে রক্ষিত টিন, কাঠ, ডেকোরেশন সামগ্রী ও হার্ডওয়্যার পণ্য ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আশপাশের অনেক দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।