1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৬০ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের মদনমোহন মন্দিরে এ প্রার্থনার আয়োজন করা হয়।
 পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা অনুষ্ঠানে জেজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সমীর কুমার হালদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহল্লাদ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা করেন অতিথিরা। এসময় সনাতনধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।