1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

হোমনায় প্রতিবন্ধী কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৩৫ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে এক হতদরিদ্র কৃষকের টমেটো ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে তারই  মেয়ের সাবেক  জামাইয়ের বিরুদ্ধে। পূর্ব শত্রুতার জেরে প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছে এলাকাবাসি।জানা গেছে, উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের প্রতিবন্ধী কৃষক গোলাম মোস্তফা ১৫ শতাংশ জমিতে টমেটো চাষ করেছেন। শীত মৌসুমের শুরুতে যত্ন নিয়ে রোপণ করা সেই  টমেটো গাছে ফুল এসেছে, কিছু কিছু গাছে ছোট ছোট টমেটোও ধরেছে। অল্প কিছুদিনের মধ্যেই টমেটো  বিক্রির উপযুক্ত হতো।
কিন্তু বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা তার টমেটো গাছ কেটে দিয়েছে। সকালে ক্ষেত দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন হতভাগা কৃষক গোলাম মোস্তফা । তার বুকফাটা কান্না ও আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা বলছেন,“প্রতিশোধ নিতে  গাছের সাথে এ কেমন শত্রুতা।
কৃষক গোলাম মোস্তফার অভিযোগ,তার  মেয়ের  সাবেক জামাই এ গ্রামেরই আশাদ মিয়ার ছেলে  আবুল কালাম  এ কাজ করতে পারে। সে নিয়মিত মদ, গাঁজা ও ইয়াবা সেবন করে তার মেয়েকে নির্যাতন করায় তিন বছর আগে  তাদের মধ্যে ছাড়াছাড়ি  হয়ে যায়।
মেয়েকে  অন্যত্র বিয়ে দেয়া হয়েছে। এরপর থেকে সে প্রায়ই তাকে হুমকি দিত, বলত তোকে ফকির করে ছাড়বে। কিছুদিন আগে বাড়িতে গিয়ে তার  আরেক মেয়ের  জামাইকে মারধর করে। এ ঘটনায় থানায় অভিযোগ করলে  ক্ষোভে তার টমেটো গাছ কেটে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
স্থানীয়রা জানান, আবুল কালাম  বিভিন্ন নেশা করে এবং চুরির সাথেও জড়িত।  ধারণা করা হচ্ছে, সে-ই  তার শ্বশুরের ক্ষেত নষ্ট করতে পারে। এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী মুঠোফোনে বলেন,”ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।