1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

নলসিটিতে জুলহাস কতৃক নিজ স্ত্রী সন্ত্রান কে জখম পতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ ০০ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি

 

 

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে পারিবারিক সহিংসতাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আলতাব হাওলাদারের ছেলে জুলহাস তার নিজ স্ত্রী ও সন্তানকে জখম করার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আলোচনা শুরু হলেও, পরবর্তীতে তিনি পূর্বশত্রুতার জের দেখিয়ে একই এলাকার আহম্মেদ আলী ফকিরসহ ৮ জনের বিরুদ্ধে নলছিটি আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়ের করা হয় গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে, যার মামলা নম্বর ৪৬১।

 

এ ঘটনায় ভুক্তভোগী আহম্মেদ আলী ফকির অভিযোগ করে বলেন, “জুলহাস নিজেই তার স্ত্রী ও সন্তানকে জখম করেছে। অথচ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, তার বড় ছেলে রাকিব ফকির এর আগেও জুলহাস ও তার সহযোগীদের বিরুদ্ধে নলছিটি থানায় মারধর, জখম, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলাটি পুলিশ তদন্ত শেষে আমলে নেয়, যার মামলা নম্বর ২১০ জি/আর (নলছিটি)। ভুক্তভোগীর দাবি, উক্ত মামলায় জামিনে মুক্ত হয়ে জুলহাস ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে নিজেরাই ঘটনা ঘটিয়ে আবারও মিথ্যা মামলা দায়ের করে তাদের পরিবারকে নাজেহাল করছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

 

আহম্মেদ আলী ফকির আরও অভিযোগ করেন, “জুলহাস ও তার লোকজন আমাদের মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।”
এ বিষয়ে তার বড় ছেলে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, যার জিডি নম্বর ১১৬২, তারিখ ২৬-১২-২০২৫ ইং। এবিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জুলহাস এর আগেও মাদকসহ গ্রেফতার হয়েছেন এবং ডাকাতিসহ একাধিক মামলার আসামি। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন,

 

যার কারণে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এ বিষয়ে অভিযুক্ত জুলহাসের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবার উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।