1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মুন্সীগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায় রবিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত তারা সদর উপজেলার লিচুতলা ও খালইস্ট এলাকায় অভিযান চালায় তারা।
এ সময় দেখা যায়  এল পি গ্যাস ক্রয়ের রশিদ সংরক্ষণ করা হচ্ছে না, সরকার নির্ধারিত দাম অপেক্ষা অধিক দামে এল পি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে এবং মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না।
এ ঘটনায় সদর উপজেলার লিচুতলা এলাকায় মা স্যানিটারি এর মালিক মোঃ লুতফর রহমানকে পাচ হাজার টাকা, খালইস্ট এলাকায় মেসার্স হাজী আলী ট্রেডার্স এর ম্যানেজার মোহাম্মদ রিফাতকে পাচ হাজার টাকা  এবং খালইস্ট এলাকায় আই আর স্যানিটারি এর ম্যানেজার মোঃ আব্দুর রহমানকে পাচ হাজার টাকা, ৩ প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তার সাথে ছিলো জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।