1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

হোমনায় বিএনপির সভায় নৌকা প্রতীকের চেয়ারম্যান 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে বিএনপির এক সভায় নৌকা প্রতীকের চেয়ারম্যান মোজাম্মেল হকের উপস্থিতিকে ঘিরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই সভার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।কেউ কেউ একে রাজনৈতিক সৌজন্য বললেও, বেশিরভাগ  বিএনপির নেতা-কর্মী বিষয়টিকে দলীয় স্ট্যান্ডবাজী  ও দলের আদর্শের পরিপন্থী বলে সমালোচনা করছেন।
স্থানীয় সূত্র জানায়, মোজাম্মেল হক আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত এবং অতীতে শেখ পরিবারের ঘনিষ্ঠজন ছিলেন। তিনি আওয়ামী লীগ প্রার্থীদের বাদ দিয়ে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন। শেখ হাসিনার কাছ থেকে নৌকার প্রতীক উপহার পেয়ে নির্বাচনে জয়লাভ করেন তিনি।
 স্থানীয় সূত্রের দাবী জুলাই বিপ্লবের পর থেকে মোজাম্মেল হক বিএনপি নেতা জাকির হাসানের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলার চেষ্টা করছেন। বিএনপির বিভিন্ন কর্মসূচির জন্য তার কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়ার পক্ষে কাজ করার শর্তে  মোজাম্মেল হক বিএনপি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার চান্দেরচর ইউনিয়ন বিএনপির এক সভায়  সভাপতি জাকির হাসানের উপস্থিতিতে তার আগমন নেতাকর্মীদের মধ্যে  তোলপাড় সৃষ্টি হয়।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈকত মোল্লা তার ফেইজবুক আইডিতে  ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “প্রয়োজনে রাজনীতি ছেড়ে দিব, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আপোস করব না।”
চান্দেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে দলীয় একাধিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে মোজাম্মেল হকের কাছ থেকে বিভিন্ন সভা-সমাবেশের খরচের নামে অর্থ নেওয়ার অভিযোগে  স্থানীয় নেতাদের মধ্যে অসন্তোষ  বিরাজ করছে, যা দলীয় শৃঙ্খলাভঙ্গের সামিল বলে মনে করা হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।