1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

জাবির ‘র‍্যাগজোন’ ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২৫০ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা সমাপনী উৎসব আয়োজনের জন্য বরাদ্দকৃত ‘র‍্যাগজোন’ ভবনে অভিযান চালিয়ে মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ও ব্যবহৃত বিছানাপত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সংলগ্ন ওই ভবনে এই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল আহমেদ ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে. এম. রাশিদুল আলম, জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব এবং নিরাপত্তা শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষা সমাপনী উৎসবের আয়োজন সংশ্লিষ্ট কাজের জন্য ভবনটি বরাদ্দ থাকলেও অভিযান চলাকালে ভবনটির বিভিন্ন কক্ষ থেকে মদের বোতল, গাঁজাসহ নানা ধরণের মাদকদ্রব্য এবং ব্যবহৃত বিছানাপত্র জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, “অভিযানে আমরা মদের বোতল, মাদকদ্রব্য ও ব্যবহৃত বিছানাপত্র উদ্ধার করেছি। ক্যাম্পাসে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে আর না ঘটে, তা নিশ্চিত করতেই ভবনটি সিলগালা করা হয়েছে। ভবনটি বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার অধীনে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে।”

ভবনটি অপব্যবহারের বিষয়টি নিশ্চিত করে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল আহমেদ বলেন, “৪৫তম ব্যাচের সমাপনী উৎসব পালনের জন্য নির্দিষ্ট সময়ের জন্য র‍্যাগজোনের এই ভবনটি তাদের ব্যবহার করতে দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী অনুষ্ঠান শেষে প্রশাসনের কাছে চাবি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তারা তা করেনি। আজ অভিযান চালিয়ে আমরা এখানে মাদকদ্রব্য ও বিছানাপত্র পেয়েছি, যা অত্যন্ত উদ্বেগজনক।”

তিনি আরো বলেন, “এই এলাকাটি বিশ্ববিদ্যালয়ের লেকের খুব কাছাকাছি, যেখানে প্রতিবছর অতিথি পাখির সমাগম ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এবং ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড না হয়, সে জন্য র‍্যাগজোনটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।