নওগাঁবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে “নওগাঁ বিশ্ববিদ্যালয়
মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময় :
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
১৯০
০০ বার পড়া হয়েছে
মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, নওগাঁবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন “নওগাঁ বিশ্ববিদ্যালয়” বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেছেন। দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করার সক্ষমতা যাচাই করতেই এই সরেজমিন পরিদর্শন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের বিশেষ আমন্ত্রণে উক্ত পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষা কার্যক্রম শুরুর প্রাথমিক প্রস্তুতিগুলো খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলা পুলিশের পক্ষ থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর জন্য ইউজিসি প্রতিনিধি দলের নিকট জোরালো সুপারিশ পেশ করা হয়। পুলিশের প্রতিনিধিরা উল্লেখ করেন যে, এই বিশ্ববিদ্যালয় নওগাঁর শিক্ষা ও সামাজিক উন্নয়নে মাইলফলক হয়ে দাঁড়াবে।
এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ সব ধরনের প্রশাসনিক ও গঠনমূলক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
নওগাঁ বিশ্ববিদ্যালয় যেন শিক্ষা ও গবেষণায় দেশসেরা প্রতিষ্ঠানে পরিণত হয় এবং এই জনপদের মানুষের উচ্চশিক্ষার মানদণ্ড হয়ে ওঠে—এমনটিই এখন সকলের প্রত্যাশা। ইউজিসি প্রতিনিধি দলের এই ইতিবাচক পরিদর্শন শেষে স্থানীয়দের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।